রোববার (২০ অক্টোবর) রাত সোয়া ১১টার দিকে উপজেলার চৌবাড়ি এলাকায় আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি। তবে তাদের বাড়ি বেলকুচি উপজেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
কামারখন্দ থানার ওসি মো. মোখলেসুর রহমান জানান, কামারখন্দ থেকে মোটরসাইকেলে ওই তিনজন বেলকুচির দিকে যাচ্ছিলেন। ওভার স্পিডে বাইক চালিয়ে চৌবাড়ি ব্রিজের কাছে মোড় ঘোরানোর সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। অপরজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
.png)
ওসি আরো বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হতাহতদের নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।