রোববার (২০ অক্টোবর) সন্ধ্যায় লাশটি উদ্ধার করা হয়। পলাতক ফরহাদ ভোলার চরফ্যাশন উপজেলার আমিনাবাদ গ্রামের আব্দুর রহিমের ছেলে।
পুলিশ জানায়, শনিবার রাতে স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে কক্ষ ভাড়া নেন দুজন। কক্ষের ভেতর থেকে সাড়াশব্দ না পেয়ে রোববার বিকেলে থানায় খবর দেয় হোটেল কর্তৃপক্ষ। এরপর ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
.png)
নগর পুলিশের এডিসি (জনসংযোগ) কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, শনিবার রাত সাড়ে ৯টার দিকে ফরহাদ নামে এক যুবক লিপি আক্তারকে স্ত্রী পরিচয় দিয়ে হোটেলে কক্ষ ভাড়া নেন। ধারণা করা হচ্ছে- সেদিন রাত থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত কোনো এক সময়ে ঐ তরুণীর গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে পালিয়েছেন ফরহাদ। লাশটি কক্ষের বাথরুমে পাওয়া গেছে। গলায় ওড়না পেঁচানো ছিল এবং পেছনে মুড়িয়ে হাত-পা বাঁধা অবস্থায় ছিল। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।