[ দেশজুড়ে ]
পবিত্র কোরআন অবমাননার ঘটনায় নারী গ্রেফতার
ফাইল ফটো
পবিত্র কোরআন অবমাননার ঘটনায় ঢাকার আশুলিয়া থেকে তানিয়া আক্তার নামে এক নারীকে গ্রেফতার করে করেছে পুলিশ। সোমবার বেলা ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, কোরআন অবমাননার ঘটনায় আশুলিয়া থানাধীন সুবন্দী এলাকার হাফিজ উদ্দিন দেওয়ানের ছেলে মাওলানা ইদ্রিস আলী বাদী হয়ে তানিয়া আক্তার নামে এক নারীর বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করে। ঐ মামলায় গ্রেফতার দেখিয়ে তানিয়াকে আদালতে প্রেরণ করা হবে বলে জানা যায়। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে এখন পর্যন্ত তেমন কোনো উত্তেজনা পরিলক্ষিত হয়নি।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!