ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ওসমানী মেডিকেলে ভর্তি সড়ক দুর্ঘটনায় আহত নেদারল্যান্ডসের পর্যটক 

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ২১:১১, ২১ অক্টোবর ২০২৪
ওসমানী মেডিকেলে ভর্তি সড়ক দুর্ঘটনায় আহত নেদারল্যান্ডসের পর্যটক 
শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় আহত নেদারল্যান্ডসের নাগরিক। ছবি: ডেইলি বাংলাদেশ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় আহত তুসখা মারিয়ান (৬০) নামে নেদারল্যান্ডসের একজন পর্যটককে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে তুসখা মারিয়ানকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে ইমারজেন্সি অ্যান্ড কেজুয়ালিটি বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে তার চিকিৎসা চলমান রয়েছে। 

জানা যায়, শ্রীমঙ্গলের টি হেভেন রিসোর্ট এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত নেদারল্যান্ডসের পর্যটক ও তার দুই সহযোগী মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় চা বাগানের রাস্তায় বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় পেছন দিক থেকে বালুর ট্রাকের ধাক্কায় মাথায় গুরুতর আহত হন। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!