ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ডিম-পেঁয়াজের দামে জালিয়াতি, যে কারণে মুহূর্তেই বদলে গেল মূল্যতালিকা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ০১:৫৪, ২২ অক্টোবর ২০২৪
ডিম-পেঁয়াজের দামে জালিয়াতি, যে কারণে মুহূর্তেই বদলে গেল মূল্যতালিকা
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ডিম, চাল, পেঁয়াজ ও সবজিসহ নিত্যপণ্যের বাজারদর নিয়ন্ত্রণে রাখতে অভিযান চালিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় গঠিত টাস্কফোর্স।

সোমবার দুপুরে জেলা শহরের ফারুকি বাজার ও জগৎ বাজারে চালানো অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জানা গেছে, ফারুকি বাজারের ইব্রাহিম ট্রেডার্স নিজে পাইকার হয়ে নিজের খুচরা দোকানে ডিম সরবরাহ করতো। এছাড়া মূল্য জালিয়াতি করে গ্রাহকদের কাছে বাড়তি দামে ডিম বিক্রিরও অভিযোগ রয়েছে। টাস্কফোর্সের অভিযান চলাকালে মুহূর্তেই মূল্যতালিকা বদলে ফেলেন দোকানি। এ কারণে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া জগৎ বাজারের মেসার্স শাহ আমানত ট্রেডার্স নামে একটি পেঁয়াজ সরবরাহকারী প্রতিষ্ঠানকে ক্রয় রশিদ ছাড়া মৌখিকভাবে পেঁয়াজের দাম নির্ধারণের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম জানান, বাজারদর নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন অভিযান চালাচ্ছে টাস্কফোর্স। এর ফলে শাকসবজিসহ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!