[ দেশজুড়ে ]
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ২ শিক্ষার্থীর
নিহতের স্বজনদের আহাজারি। ছবি: ডেইলি বাংলাদেশ
মাদারীপুর জেলার শিবচরের ঢাকা-খুলনা এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পার্থ শীল (২০) ও অয়ন মন্ডল (২০) নামে দুই কলেজছাত্র নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ অক্টোবর) দুপুর দেড়টার দিকে এক্সপ্রেসওয়ের বন্দরখোলা যাত্রীছাউনির সামনে দুর্ঘটনাটি ঘটে। এ সময় গুরুতর আহত হয়েছেন ১ জন।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
.png)
তিনি জানান, জেলার শিবচর উপজেলার দত্তপাড়া ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ থেকে ক্লাস শেষে তারা বাড়ি ফিরছিলেন। তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীছাউনির সঙ্গে সংঘর্ষ লেগে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আরো একজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মাদারীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!