ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৩, ২২ অক্টোবর ২০২৪
রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন
ছবি: ডেইলি বাংলাদেশ

কতিপয় শিক্ষার্থী কর্তৃক তাদের ব্যক্তিগত দাবি আদায়ের লক্ষ্যে দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডগুলোতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন লক্ষ্মীপুর মোড়স্থ রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে ব্যক্তিগত দাবি আদায়ের লক্ষ্যে বোর্ডের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ, বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের রুম তালাবদ্ধ করা, গেট ভাঙচুরসহ বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের লাঞ্ছিত করার প্রতিবাদ জানানো হয়।

Advertisement

মানববন্ধন উপস্থিত ছিলেন- রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-সচিব (প্রশাসন) ওয়ালিদ হোসেন, সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট শরিফুল ইসলাম, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (সনদ ও রেকর্ডস শাখা) মঞ্জুর রহমান খান, কর্মচারী কল্যাণ ইউনিয়নের সভাপতি  হুমায়ুন কবির লালু। এছাড়াও রাজশাহী শিক্ষা বোর্ডসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর প্রদান করেন। 

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!