ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পুকুরের পানিতে পড়ে প্রাণ গেল লাবিবের

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৭, ২২ অক্টোবর ২০২৪
পুকুরের পানিতে পড়ে প্রাণ গেল লাবিবের
দেবীগঞ্জ থানা। ফাইল ফটো

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে পড়ে লাবিব নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার পামুলী ইউপির হাসানপুর দলুয়াপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত লাবিব ঐ এলাকার সুজন মিয়ার ছেলে।

পুলিশ  ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে বাড়ির বাইরের উঠানে খেলা করছিল শিশু লাবিব। খেলার এক পর্যায়ে বাড়ির বাইরে বের হয়ে পাশের পুকুরের পাড় ধরে হাটঁছিল। তবে সে কিছুটা স্থূলকায় হওয়ায় অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে যায়। তবে দীর্ঘ সময় লাবিব বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে থাকে। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে শিশুর দাদি সাহেরা বেগম পুকুরের পানিতে ভাসমান অবস্থায় লাবিবকে দেখতে পান। পরে তার চিৎকারে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

Advertisement

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা পুকুরের পানিতে এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ সুরতহাল করে পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: পঞ্চগড়
লিংক সফলভাবে কপি হয়েছে!