[ দেশজুড়ে ]
সুনামগঞ্জে ড্রেজার মেশিনসহ ৪ শ্রমিক আটক
ছবি: ডেইলি বাংলাদেশ
সুনামগঞ্জ জেলার সদর উপজেলার ধোপাজান নদীতে অভিযান পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনের ১৩৪টি স্টিলবডি নৌকা, ৮টি ড্রেজার মেশিনসহ ৪ শ্রমিককে আটক করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার অতীশ দর্শী চাকমা নেতৃত্বে টাস্কফোর্সের অভিযানে তাদের আটক করা হয়।
পরে আটককৃত ১৩৪টি বালু উত্তোলনের স্টিলবডি নৌকা, ৮টি ড্রেজার মেশিনসহ ৪ জন শ্রমিককে সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সুনামগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!