ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

অনশনে তরুণী, প্রেমিককে খুঁজে দিতে ইউএনওর আল্টিমেটাম

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩১, ২৩ অক্টোবর ২০২৪
অনশনে তরুণী, প্রেমিককে খুঁজে দিতে ইউএনওর আল্টিমেটাম
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে বিয়ের দাবিতে ছয়দিন ধরে প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন এক প্রেমিকা। তবে প্রেমিকা আসার আগে থেকেই বাড়ি থেকে পালিয়েছেন প্রেমিক। এ ঘটনায় নিখোঁজ প্রেমিক নাদিমকে খুঁজে প্রেমিকার সঙ্গে বিয়ে দিতে আল্টিমেটাম দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)।

প্রেমিক নাদিম মিয়া (২৬) ভৈরব পৌর শহরের চণ্ডিবের উত্তর কান্দাপাড়া এলাকার শাহজাহান মিয়ার ছেলে। প্রেমিকা ব্রাহ্মণবাড়িয়া জেলার শহরের মাইচপাড়া এলাকার বাসিন্দা।

মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদয়ান আহমেদ রাফি ছুটে কথিত প্রেমিকের বাড়িতে। এ সময় তার সঙ্গে ছিল ভৈরব সেনা ক্যাম্পের সদস্যরা। এদিকে প্রেমিকের বাড়িতে গিয়ে পাওয়া যায়নি তার বাবা শাহজাহান মিয়াকে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন প্রেমিকার বাবা।

প্রেমিকার বাবা ইউএনওকে জানান, ছয়দিন ধরে বিয়ের আশ্বাস দিয়ে ঘুরাচ্ছেন ছেলে পরিবার। 

নাদিমের পরিবারের দাবি, ছেলে কোথায় আছে এখনো কোনো খোঁজ মিলছে না। তাই বিয়ে দিতে পারছেন না তারা।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদয়ান আহমেদ রাফি জানান, বুধবার ২৩ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত সময় বেধে দেওয়া হয়েছে নাদিমের পরিবার ও স্থানীয়দের। নির্ধারিত সময়ের মধ্যে নাদিমকে খুঁজে বের করে প্রেমিকার সঙ্গে বিয়ে না দিলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানা গেছে, দীর্ঘ দিন ধরে নাদিমের সঙ্গে কিশোরীর সম্পর্ক। প্রথমে মোবাইলে তাদের যোগাযোগ ছিল। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ শুরু হয়। ১৫ দিন ধরে নাদিমের সঙ্গে তরুণীর কোনো যোগাযোগ নেই। পরে তার সন্ধানে বাড়িতে এসে অবস্থান নিয়েছেন তরুণী।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!