[ দেশজুড়ে ]
আশুলিয়ায় বেতন বৃদ্ধির দাবিতে অবস্থান কর্মসূচি
ছবি: সংগৃহীত
শ্রমিকদের বেতন ২৪ হাজার টাকা নির্ধারণের দাবিতে আশুলিয়ার নয়ারহাট এলাকায় অবস্থিত গিল্ডেন গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা অবস্থান কর্মসূচি পালন করেছেন।
বুধবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়ক অবস্থান নেন ওই শ্রমিকরা। এ সময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।
জানা যায়, দুপুর ১২টার দিকে শ্রমিকদের বেতন ২৪ হাজার টাকা নির্ধারণের দাবিতে ফ্যাক্টরির সামনে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেন। এ সময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে শিল্প পুলিশের টহল দলের উপস্থিতি রয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
শ্রমিক
লিংক সফলভাবে কপি হয়েছে!