ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দুই দিন আগে সৌদি গিয়ে দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৩:১৯, ২৩ অক্টোবর ২০২৪
দুই দিন আগে সৌদি গিয়ে দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের
মো. কবির। ছবি: সংগৃহীত

পরিবারের ও নিজের কষ্ট দূর করতে বাংলাদেশ থেকে দুই দিন আগে সৌদি আরবে গিয়েছিলেন জামালপুরের মো. কবির (২৫), তবে ভাগ্যের কী নির্মম পরিহাস প্রথম দিনে কাজে যাওয়ার পথেই মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ হারান তিনি।

বধুবার (২৩ অক্টোবর) সকালে সৌদি আরবের আল ফাহাদ নামে একটি প্রতিষ্ঠানের কাজ করতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়।

নিহত কবিরের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায়। তিনি ওই এলাকার শওকত আলীর ছেলে। এ ঘটনায় নিহতের পরিবারে চলছে শোকের মাতম।

Advertisement

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের ও নিজের কষ্ট দূর করতে গত সোমবার (২১ অক্টোবর) বাংলাদেশ থেকে সৌদি আরবে যান কবির। বুধবার সকালে তিনি প্রথম দিনের মতো কাজে যাওয়ার পথে সড়কে মাইক্রোবাসের ধাক্কায় আহত হয়। পরে উদ্ধার করে সৌদি আরবের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করে।

নিহত কবিরের সহপাঠী জাহিদ হাসান বলেন,দুইদিন আগে সৌদি আরবে গিয়েছিল কবির। গতকাল রাতেও কথা হয়েছে তার সঙ্গে ফোনে। হঠাৎ করে ফেসবুকে দেখি সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। বন্ধুরে এমন মৃত্যুতে আমরা শোকাহত।

জোড়খালী ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সাজেল বলেন, নিহত কবির পড়াশোনা করে কাজ না থাকায় বাড়িতেই ছিল। পরিবারের অবস্থা ভালো না থাকায় পরিবারের সচ্ছলতা আনতে ও নিজের কষ্ট দূর করতে দুই দিন আগে সৌদি আরবে গিয়েছিল। কবিরের বাবা শওকত আলী তিনিও সৌদি আরবেই থাকেন। বুধবার সকালে কবিরের প্রথম ডিউটি ছিলো। ডিউটিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: জামালপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!