ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাগেরহাটে ডানার প্রভাবে উপকূলজুড়ে দমকা হাওয়া-বৃষ্টি

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৫, ২৪ অক্টোবর ২০২৪
বাগেরহাটে ডানার প্রভাবে উপকূলজুড়ে দমকা হাওয়া-বৃষ্টি
ছবি: ডেইলি বাংলাদেশ

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ডানার প্রভাবে বাগেরহাটে থেমে থেমে বৃষ্টি ও ঝড়ো হাওয়া হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকে উপকূলজুড়ে দমকা হাওয়া ও বৃষ্টি শুরু হয়েছে।

আবহাওয়া অধিদফতর থেকে মোংলা বন্দর ও তৎসংলগ্ন এলাকায় তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন।

বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান বলেন, জেলার মোংলা, মোড়েলগঞ্জ, শরণখোলা ও রামপাল উপজেলা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এলাকা। আমরা ঘূর্ণিঝড় ডানা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছি। এরমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। 

Advertisement

তিনি আরও বলেন, ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য বাগেরহাটে মোট ৩৬৯টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। জেলায় ৮০০ মেট্রিক টন চাল, নগদ ১৫ লাখ টাকা বরাদ্দ রয়েছে। এছাড়া শিশু খাদ্যের জন্য পাঁচ লাখ ও গো-খাদ্যের জন্য ৫ লাখ টাকা নগদ বরাদ্দ রাখা হয়েছে। এছাড়াও মানুষকে আশ্রয়কেন্দ্রে নেয়ার জন্য ৫০৫ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: বাগেরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!