ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সৈয়দপুর বিমানবন্দরে এপ্রোচ লাইটের ক্যাবল চুরি

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৩, ২৪ অক্টোবর ২০২৪
সৈয়দপুর বিমানবন্দরে এপ্রোচ লাইটের ক্যাবল চুরি
ফাইল ফটো

সৈয়দপুর বিমানবন্দর রানওয়ের এপ্রোচ লাইটের ক্যাবল চুরির ঘটনা ঘটেছে। ওই ক্যাবল আনুমানিক ৫০০ থেকে ৬০০ ফিট হবে। যার বাজার মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।

বৃহস্পতিবার ভোর ৫টা থেকে ৬টার মধ্যে এ ঘটনা ঘটতে পারে বলে জানা গেছে। সৈয়দপুর বিমানবন্দর ইএমএ সহকারী শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল ৬টার দিকে রানওয়ে পরিদর্শনে গেলে ক্যাবল কাটার বিষয়টি নজরে আসে। ওই ক্যাবল আনুমানিক ৫০০ থেকে ৬০০ ফিট হবে। যার বাজার মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। পরে তিনি বিষয়টি বিমানবন্দর ব্যবস্থাপক একেএম বাহাউদ্দীন জাকারিয়াকে জানান।

Advertisement

বিমানবন্দর ব্যবস্থাপক একেএম বাহাউদ্দীন জাকারিয়া জানান, বিষয়টি জানান পর ব্যবস্থাপকসহ এপিবিএন পুলিশ ইনচার্জ, আনসার পিসি ঘটনাস্থল পরিদর্শনে যান। পরিদর্শন সদস্যরা উক্ত জায়গায় দায়িত্বরত আনসার ও এপিবিএন পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের অবহেলা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: নীলফামারী
লিংক সফলভাবে কপি হয়েছে!