ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাথর কোয়ারি সচলের দাবিতে কোম্পানীগঞ্জে অবস্থান কর্মসূচি

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৩, ২৪ অক্টোবর ২০২৪
পাথর কোয়ারি সচলের দাবিতে কোম্পানীগঞ্জে অবস্থান কর্মসূচি
ছবি: ডেইলি বাংলাদেশ

পরিবেশসম্মত ও সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলন করার সুযোগ ও ব্যবসায়ী-শ্রমিক এবং সামাজিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের ওপর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সিলেটের কোম্পানীগঞ্জে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে সিলেটের সবকটি পাথর কোয়ারি খুলে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন শ্রমিক ও ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের ধলাই ব্রিজের পূর্ব পার্শ্বে পাথর শ্রমিকদের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Advertisement

এ সময় বক্তারা জানান, সব পাথর কোয়ারি থেকে পাথর উত্তোলন, সংগ্রহ ও সরবরাহ করে অত্রাঞ্চলসহ দেশের কয়েক লক্ষাধিক মানুষ জীবিকা নির্বাহ করে থাকেন। এই পাথর কোয়ারি বন্ধ থাকায় শ্রমিক ও ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছেন। বেকার হয়ে পড়েছে পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিক। বর্তমানে তারা অনাহার-অর্ধাহারে দিনযাপন করছেন। তাই শ্রমিকদের কথা বিবেচনা করে পরিবেশসম্মত ও সনাতন পদ্ধতিতে পাথর কোয়ারিগুলো খুলে দিয়ে লাখো মানুষের জীবন রক্ষার সুযোগ করে দিতে দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানান।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!