বৃহস্পতিবার (২৪ অক্টোবর) উপজেলার পূর্ব মিঠানালা এলাকার মোশাররফ পোল্ট্রি খামারে এ চুরির ঘটনা ঘটে।
মোশাররফ পোল্ট্রি খামারের মালিক ফরহাদ মাহমুদ কাউছার বলেন, পাঁচ বছর ধরে আমি পোল্ট্রি খামারের ব্যবসা করে আসছি। বুধবার রাত ১০টায় খামার বন্ধ করে বাইরে থেকে তালা দিয়ে চলে যাই। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে খামার খুলতে এসে দেখি খামারের চারপাশে থাকা জিআই তার কাটা এবং ভেতরে ঢুকে দেখি ৪ হাজার ডিম এবং ৭০টি ডিম পাড়ার লেয়ার মুরগি নিয়ে যায় চোরের দল। চুরির ঘটনায় মীরেসরাই থানা একটি লিখিত অভিযোগ দিয়েছি।
.png)
মীরসরাই থানার ওসি আবদুল কাদের বলেন, পোল্ট্রি খামারে চুরির ঘটনায় ফরহাদ মাহমুদ কাউছার নামে একজন লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।