তবে শুক্রবারও মোংলা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ মো. হারুন অর রশিদ বলেন, ঘূর্ণিঝড়টি ভারত উপকূলে আচড়ে পড়বে। তাই এর প্রভাবে আরো দুই একদিন এ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া স্বাভাবিক রয়েছে মোংলা বন্দরে পণ্য বোঝাই-খালাস ও পরিবহনের কাজ।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার সাইফুর রহমান ভুইয়া বলেন, বৃষ্টির কারণে বুধবার বন্দরে অবস্থানরত বিদেশি জাহাজের পণ্য ওঠানামার কাজ ব্যাহত হয়। কিন্তু শুক্রবার সকাল থেকে তা পুরোপুরি স্বাভাবিক রয়েছে।
.png)