ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইউপি চেয়ারম্যান হত্যা: আরো এক আসামি গ্রেফতার

কুষ্টিয়া প্রতিনিধি 
প্রকাশিত: ১৪:২৯, ২৫ অক্টোবর ২০২৪
ইউপি চেয়ারম্যান হত্যা: আরো এক আসামি গ্রেফতার
গ্রেফতারকৃত আসামি নাঈম -ছবি: ডেইলি বাংলাদেশ

কুষ্টিয়ার দৌলতপুরে ইউপি চেয়ারম্যান নঈম উদ্দিন সেন্টুকে গুলি করে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় আরো এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ভোররাত ৪টার দিকে লক্ষ্মীপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির নাম নাঈম (২২)। তিনি উপজেলার ফিলিপনগর এলাকার মহসীন সর্দারের ছেলে।

নাঈম হত্যা মামলার ৫ নম্বর এজাহারনামীয় আসামি। এ নিয়ে ইউপি চেয়ারম্যান হত্যা মামলায় প্রধান আসামিসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

মামলার তদন্তকারী কর্মকর্তা দৌলতপুর থানার পরিদর্শক তারেকুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার সকালে গ্রেফতারকৃতকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, গত ৩০ সেপ্টেম্বর ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নঈম উদ্দিন সেন্টুকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের ছেলে আহসান হাবিব বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: কুষ্টিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!