ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘূর্ণিঝড় ‘ডানা’র প্রভাবে মসজিদ-ঘরবাড়ি বিধ্বস্ত, নারী আহত 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৯, ২৫ অক্টোবর ২০২৪
ঘূর্ণিঝড় ‘ডানা’র প্রভাবে মসজিদ-ঘরবাড়ি বিধ্বস্ত, নারী আহত 
অপসারণ করা হচ্ছে ঝড়ে উপড়ে পড়া গাছ

প্রবল ঘূর্ণিঝড় ডানা ভারতের উড়িষ্যা উপকূল অতিক্রম করলেও এর প্রভাব পড়েছে পটুয়াখালীর কলাপাড়ায়। উপকূলীয় এলাকায় রেখে গেছে ক্ষত চিহ্ন। ফলে বিধ্বস্ত হয়েছে বেশকিছু ঘরবাড়ি ও মসজিদ। উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা। এছাড়া এই ঝড়ের প্রভাবে এক নারী আহত হয়েছেন। তবে কৃষি খাতে তেমন ক্ষয়ক্ষতি হয়নি জানান সাগর পাড়ের মানুষ। 

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে ঘূর্ণিঝড় ডানার প্রভাবে উপজেলার লতাচাপলী ইউপির তাহেরপুর গ্রামে প্রচণ্ড বাতাসে একটি মসজিদসহ অন্তত ১০টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ে ঘরের ওপর গাছ উপড়ে পড়ে তাহেরপুর গ্রামের মনোয়ারা বেগম নামে এক নারীর হাত ভেঙে গেছে। তিনি এখন চিকিৎসাধীন। 

তাহেরপুর গ্রামের আবু তালেব সরদার বলেন, প্রচণ্ড বাতাসে তাহেরপুর জামে মসজিদটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে। আর গ্রামের অনেক ঘরবাড়ি গাছের নিচে চাপা পড়েছে। তবে শুক্রবার সকাল থেকে গাছ অপসারণের কাজ করছেন ভুক্তভোগীরা। 

Advertisement

একই গ্রামের জামাল সরদার জানান, তার ঘরের ওপর গাছ উপড়ে পড়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

এদিকে নীলগঞ্জ ইউপির গইয়াতলা গ্রামে একটি বেড়িবাঁধ স্বাভাবিকের চেয়ে উচ্চ পানির তোরে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষয়ক্ষতি নিরূপণ করে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানের কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। 

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম জানান, ঝড় পরবর্তী আমরা খোঁজ খবর নিচ্ছি। ক্ষতিগ্রস্তদের তালিকা করা শেষ হলে সরকারিভাবে সহযোগিতা দেওয়া হবে।  

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!