[ দেশজুড়ে ]
মাগুরায় জেলা পুলিশের দাবা প্রতিযোগিতা
ছবি: ডেইলি বাংলাদেশ
মাগুরায় উন্মুক্ত আন্তর্জাতিক র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় মাগুরা পুলিশ লাইন্স ড্রিলশেডে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বাংলাদেশ দাবা ফেডারেশন ও জেলা পুলিশের সহযোগিতায় নিয়ামুল চেস অ্যাকাডেমি (ইউএসএ) এ প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় দেশের ২০ জেলার ৯৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করছেন।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন মাগুরা পুলিশ সুপার মিনা মাহমুদা।
.png)
বাংলাদেশ দাবা ফেডারেশনের ফিদে দাবা বিচারক তরিকুল ইসলাম তারেক জানান, এটি একটি উন্মুক্ত আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা। এখানে সারাদেশ থেকে ৯৬ জন প্রতিযোগী অংশ নিয়েছে। সারাদেশে ভালো দাবারু তৈরির জন্য বাংলাদেশ দাবা ফেডারেশন কাজ করছে। আমরা পর্যায়ক্রমে সারাদেশে উন্মুক্ত দাবা প্রতিযোগিতার আয়োজন করছি।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া অফিসার অনামিকা দাস ও বাংলাদেশ দাবা ফেডারেশনের ফিদে দাবা বিচারক তরিকুল ইসলাম তারেক-সহ প্রমুখ।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মাগুরা
লিংক সফলভাবে কপি হয়েছে!