বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের উদ্দেশ্যে ময়মনসিংহে পৌঁছেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার।
শনিবার (২৬ অক্টোবর) সকাল ১০টার দিকে ময়মনসিংহে পৌঁছান তিনি।
এ সময় তাকে অভ্যর্থনা জানান ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া, জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার মো. আজিজুল ইসলামসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।