এসময় চোরেরা হজরত আলী মুন্সীর ছেলে আলী হোসেন, স্ত্রী হালিমা, মৃত উসমান মিয়ার ছেলে শাহজাহান, ওয়াহিদুজ্জামান খানের ছেলে তনয় খান, আলী আজমের ছেলে আবুল হোসেন ডলারের কঙ্কাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনার তিনদিন আগেও একই এলাকার মৃধা বাড়ি পারিবারিক কবরস্থান থেকে আলেম মৃধা, হৃদয় মৃধা, শিরো মৃধার কঙ্কাল চুরি হয়।
স্থানীয় আশরাফুল ইসলাম রাজিব জানান, গতকাল দিবাগত রাতের কোনো একসময় কবরের মাটি উঠানো দেখে কবরের কাছে গিয়ে দেখা যায় কবর খোঁড়া। এসময় ভালো করে দেখা যায় ৫টি কবরের কঙ্কাল চুরি হয়ে গেছে। এসময় স্থানীয়রা কঙ্কাল চোরদের গ্রেফতারের মাধ্যমে কঠিন শাস্তির দাবি জানান।
.png)
তেলিহাটি ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য ইকবাল সরকার জানান, এ বিষয়ে আমি আপনার মাধ্যমে শুনেছি। খোঁজ নিয়ে বিস্তারিত বলতে পারব।