[ দেশজুড়ে ]
সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়ল ৩ দোকান
উপজেলার গনিগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ছবি: ডেইলি বাংলাদেশ
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার গনিগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার (২৬ অক্টোবর) দুপুরে গণিগঞ্জ বাজারে একটি মুদির দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। তবে কীভাবে আগুন লেগেছে সেটা এখনো জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার দুপুরের দিকে শান্তিগঞ্জের গণিগঞ্জ বাজারে হঠাৎ একটি মুদির দোকানে আগুন লাগে। নিমিষেই সেই আগুন ছড়িয়ে পড়ে পাশে থাকা আরো দুইটি দোকানে। পরে খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় ঘণ্টাব্যাপী চেষ্টা আগুন নিয়ন্ত্রণ আনে।
.png)
শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আলমগীর হোসেন বলেন, অগ্নিকাণ্ডে তিনটি দোকানের প্রায় ২০ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অনুমান করা হচ্ছে। সেই সঙ্গে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে সেই কারণ আমরা খোঁজার চেষ্টা করছি।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সুনামগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!