শনিবার সকাল পৌনে ১০টায় আদমদীঘির সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন থেকে রাজশাহী অভিমুখে ছেড়ে যাওয়ার পরপর আউটার সিগন্যালে কাছে এ ঘটনা ঘটে। দুপুর ১টা পর্যন্ত ইঞ্জিন মেরামত না হওয়ায় সেখানে আটকা রয়েছে ট্রেনটি। এতে শতশত ট্রেনযাত্রী সীমাহীন দুর্ভোগে রয়েছেন।
বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সহকারী চালক আবুল কালাম আজাদ জানান, ট্রেনটি সান্তাহার স্টেশন থেকে ছেড়ে আসার পর স্টেশনের আউটার সিগন্যালের কাছে পৌঁছলে ইঞ্জিনের ফুয়েল লাইন পুড়ে গিয়ে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এ অবস্থায় ট্রেনটি সেখানেই আটকা পড়ে।
.png)
সান্তাহার রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মৌসুমি আক্তার জানান, ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় ট্রেনটি আউটার সিগন্যালের কাছে আটকা পড়ে। ট্রেনটির সান্তাহার পৌঁছার নির্দিষ্ট সময় সকাল পৌনে ৯টায় হলেও সেটি প্রায় এক ঘণ্টা বিলম্বে সান্তাহার স্টেশনে পৌঁছে। সান্তাহার স্টেশনে যাত্রী নামা-উঠার পর স্টেশন থেকে পৌনে ১০টার দিকে রাজশাহী অভিমুখে ছেড়ে যাওয়ার পরপর আউটার সিগন্যালের কাছে হঠাৎ করে ইঞ্জিন বিকল হয়ে সেখানেই ট্রেন আটকা পড়ে।