ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝিকরগাছায় পরিত্যক্ত ককটেল বিস্ফোরণ, আহত ২

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৬, ২৬ অক্টোবর ২০২৪
ঝিকরগাছায় পরিত্যক্ত ককটেল বিস্ফোরণ, আহত ২
গ্রাফিক্স: ডেইলি বাংলাদেশ

যশোরের ঝিকরগাছা উপজেলায় পরিত্যক্ত ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে লাফাজ (৮ ও আওয়াল (৭) নামের দুই শিশু আহত হয়েছে।

শনিবার বেলা ১১টার দিকে উপজেলার হাজিরবাগ ইউনিয়নের পাঁচপোতা গ্রামে জনৈক খোকনের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

আহত শিশু লাফাজ ওই গ্রামের আনারুলের ছেলে ও আওয়াল একই গ্রামের মামুন হো‌সেনের ছেলে। আহতদের ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Advertisement

জানা গেছে, লাফাজ ও আওয়াল বেলা ১১টার দিকে খেলাধুলা করছিল। এ সময় তারা পরিত্যক্ত ককটেলটি দেখতে পায়। পরে সেটি নাড়াচাড়া করতে গেলে মুহূর্তেই বিস্ফোরণ হয়। এতে লাফাজ ও আওয়াল গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!