[ দেশজুড়ে ]
লালমনিরহাটে গণ অধিকার পরিষদের আলোচনা সভা
গণ অধিকার পরিষদের লোগো। ছবি: সংগৃহীত
লালমনিরহাটে গণ আধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কর্তন ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে শহরে কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে লালমনিরহাট গণ অধিকার পরিষদের উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনটির আহ্বায়ক মো. নুরনবী সরকারের সভাপতিত্ব করেন।
সভায় বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের শাসনামলে গণ অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা নির্যাতিত হয়েছেন। স্বৈরাচারী হাসিনা সরকারের দুঃশাসন থেকে দেশের মানুষ মুক্তি পেয়েছে। দেশে যাতে জুলুমবাজ সরকার পুনঃপ্রতিষ্ঠিত হতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
লালমনিরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!