[ দেশজুড়ে ]
গাজীপুরে যৌথ অভিযানে আটক ৮, বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার
গাজীপুরে যৌথ অভিযানে আটক ৮। ছবি: ডেইলি বাংলাদেশ
গাজীপুরে চাঁদাবাজি, গার্মেন্টস ভাঙচুর, কিশোর গ্যাং ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণের অভিযোগে ৮ জনকে আটক করেছে যৌথবাহিনী। এ সময় তাদের কাছ থেকে সাতটি মোবাইল ফোন, দুটি ছুরি, ছয়টি রামদা, দুটি চাকু ও পাঁচটি চাপাতি উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- বাবু মিয়া, রায়হান, শাহরিয়ার, আবুল কালাম, নাজমুল, কিবরিয়া, শরিফুল এবং মোমিনুল।
পুলিশ সূত্রে জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে গাজীপুরের ২৮ নম্বর ওয়ার্ড সাহাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে সাতটি মোবাইল ফোন, দুটি ছুরি, ছয়টি রামদা, দুটি চাকু ও পাঁচটি চাপাতি উদ্ধার করা হয়।
.png)
পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, অভিযানটি অপরাধ দমনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে নেয়া হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!