[ দেশজুড়ে ]
চুয়াডাঙ্গায় টিসিবির ৯ বস্তা চালসহ একজন আটক
টিসিবির ৯ বস্তা চালসহ মো. মুক্তার আলী নামে ১ জনকে আটক করেছে যৌথ বাহিনী। ছবি: ডেইলি বাংলাদেশ
চুয়াডাঙ্গায় যৌথ বাহিনীর অভিযানে টিসিবির ৯ বস্তা চালসহ মো. মুক্তার আলী নামে ১ জনকে আটক করেছে যৌথ বাহিনী। শনিবার বিকেল ৪টার দিকে এ অভিযান চালানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার ঠাকুরপুর এলাকায় যৌথবাহিনী অভিযান চালিয়ে টিসিবির অবৈধভাবে মজুদকৃত ৯ বস্তা (প্রতি বস্তায় ৩০ কেজি করে) চালসহ মো. মুক্তার আলীকে আটক করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত চাল চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয় এবং আসামি মো. মুক্তার আলীকে সেনাবাহিনীর ক্যাম্পে জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চুয়াডাঙ্গা
লিংক সফলভাবে কপি হয়েছে!