ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শ্রমিকদের কর্মবিরতি, উৎপাদন বন্ধ

সাভার প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২২, ২৭ অক্টোবর ২০২৪
শ্রমিকদের কর্মবিরতি, উৎপাদন বন্ধ
ফাইল ফটো

কমপ্লায়েন্স এক্সিকিউটিভ মোসা. ইসরাত আরা ও ওয়েলফেয়ার ম্যানেজার রিশাদ হোসেনের অপসারণের দাবিতে কর্মবিরতি পালন করছেন ঢাকা ইপিজেডের নতুন জোনে অবস্থিত বাংলাদেশি মালিকানাধীন স্টাইরেক্স ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা।

রোববার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে কারখানার ভেতরে এ কর্মসূচি পালন করেন তারা। পরে বিষয়টি নিয়ে মালিকের সঙ্গে কথা বলে সমাধানের আশ্বাস দিলে বেলা ১২টার দিকে কাজে যোগদান করেন শ্রমিকরা।

জানা যায়, শ্রমিকদের সঙ্গে বিভিন্ন সময় দুর্ব্যবহারের অভিযোগে কমপ্লায়েন্স এক্সিকিউটিভ ইসরাত আরা ও ওয়েলফেয়ার ম্যানেজার রিশাদ হোসেনের অপসারণের দাবিতে কর্মবিরতি শুরু করেন তারা। পরে বিষয়টি নিয়ে মালিকের সঙ্গে কথা বলে সমাধানের আশ্বাস দিলে বেলা ১২টার দিকে কাজে যোগদান করেন শ্রমিকরা।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!