[ দেশজুড়ে ]
আশুলিয়ায় শ্রমিকদের কর্মবিরতি
ফাইল ফটো
সাভারের আশুলিয়ায় লুসাকা গ্রুপের ইডি ও জিএমসহ ১৫ জন স্টাফের অপসারণের দাবিতে কর্মবিরতি পালন করেছেন শ্রমিকরা। এ সময় ১৭ দফা দাবিতে কর্মবিরতি পালন করেন ডাইনেস্টি সোয়েটার কারখানার শ্রমিকরাও।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ৮টার দিকে কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করেন তারা।
জানা যায়, সকালে শ্রমিকদের প্রতি দুর্ব্যবহারের অভিযোগে লুসাকা গ্রুপের ইডি (নির্বাহী পরিচালক) জীবন আহমেদ, জিএম মিলটন, পিএম রিপন ও ম্যানেজার (এডমিন) সোহেল রানাসহ ১৫ স্টাফের অপসারণের দাবিতে শ্রমিকরা। এ সময় ১৭ দফা দাবিতে কর্মবিরতি পালন করেন ডাইনেস্টি সোয়েটার কারখানার শ্রমিকরা।
.png)
অপরদিকে, ৮৫ জন শ্রমিককে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে ইয়াগী বাংলাদেশ লিমিটেড। শ্রমিকদের সব পাওনাদি মোবাইল ব্যাকিংয়ের মাধ্যমে পরিশোধ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!