[ দেশজুড়ে ]
ইসলামপুরে খেলার মাঠ বরাদ্দকে কেন্দ্র মারামারিতে আহত ৪
ফাইল ফটো
জামালপুরের ইসলামপুর উপজেলা রেলগেট এলাকায় ফুটবল খেলার মাঠ বরাদ্দ নিয়ে পৌরসভার ভেঙ্গুরা ও নটারকান্দা গ্রামের দুই পক্ষের মধ্যে মারামারিতে ০৪ জন আহত হয়। আহতদের উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
আহত হলেন- মো. সাখাওয়াত হোসেন সুজন, মো. শরিফুল ইসলাম, মো. সিফাত, মো. মোখলেস
.png)
জানা গেছে, ইসলামপুর সরকারি কলেজের ফুটবল খেলার মাঠ বরাদ্দ নিয়ে ভেঙ্গুরা ও নটারকান্দা গ্রামের লোকজনের মধ্যে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কির একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে।
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!