ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গ্যাস পাইপ বসানোর সময় দেওয়াল ধসে নিখোঁজ ৩

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৫, ২৮ অক্টোবর ২০২৪
গ্যাস পাইপ বসানোর সময় দেওয়াল ধসে নিখোঁজ ৩
ছবি: সংগৃহীত

গাজীপুর সদরের মেম্বারবাড়ি এলাকায় গ্যাসের পাইপলাইন নেয়ার সময় পোল্ট্রি ফিড কারখানার দেওয়াল ধসে ৩ শ্রমিক নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

সোমবার (২৮ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। 

জানা যায়, সকালে গ্যাসের পাইপলাইন নেয়া রিফাত অ্যালোমোনিয়াম কারখানার শ্রমিকরা পাইপলাইন বসাতে শুরু করেন। পরে সড়কের পাশে থাকা প্যারাগন পোল্ট্রি ফিড কারখানার দেওয়াল ফেটে যায়। এ ঘটনায় নিরাপত্তার জন্য স্থানীয়রা কাজ বন্ধ রাখার অনুরোধ করলেও রিফাত অ্যালোমোনিয়াম কারখানা কর্তৃপক্ষ কাজ চালিয়ে যায়। এর কিছুক্ষণ পরই কারখানার দেওয়াল ধসে শ্রমিকদের ওপর পড়ে। তাৎক্ষণিক চারজনকে উদ্ধার করতে পারলেও আটকা পড়েন আরো তিনজন।

Advertisement

ফায়ার সার্ভিস জানায়, একজনকে শনাক্ত করে উদ্ধার অভিযান চলছে। পুরো দেওয়াল সরালে জানা যাবে নিখোঁজের প্রকৃত সংখ্যা।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফীন জানান, ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!