ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নারায়ণগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:২২, ২৮ অক্টোবর ২০২৪
নারায়ণগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন
ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক মামলায় মো. নয়ন (৪৭) নামে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক মো. আমিনুল হক এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মো. নয়ন ফতুল্লার কুতুবপুরের পিলকুনি হিন্দুপাড়া এলাকার মো. ছালামের ছেলে। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আদালত পুলিশের পরিদর্শক আব্দুর কাইউম বলেন, ২০২২ সালের ১৫ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে কুতুবপুরের পিলকুনি হিন্দুপাড়া এলাকা থেকে নয়নকে হেরোইনসহ আটক করে নারায়ণগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। পরে এ ঘটনায় মামলা করা হলে সেই মামলার বিচার কার্যক্রম শেষে আদালত রায় ঘোষণা করেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!