ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্যাংকে টাকা না পেয়ে গেটে তালা দিলো গ্রাহকরা

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৮, ২৮ অক্টোবর ২০২৪
ব্যাংকে টাকা না পেয়ে গেটে তালা দিলো গ্রাহকরা
গোলাপগঞ্জ উপজেলায় ন্যাশনাল ব্যাংকে টাকা না পেয়ে ব্যাংকের গেটে তালা বন্ধ করে রাস্তা অবরোধ করেছেন গ্রাহকরা। ছবি: ডেইলি বাংলাদেশ

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ন্যাশনাল ব্যাংকে টাকা না পেয়ে ব্যাংকের গেটে তালা বন্ধ করে রাস্তা অবরোধ করেছেন গ্রাহকরা। সোমবার দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোলাপগঞ্জ পৌরসভাধীন ন্যাশনাল ব্যাংক গোলাপগঞ্জ উপজেলা শাখায় প্রায় শতাধিক গ্রাহক টাকা তুলতে গেলে ব্যাংক কর্তৃপক্ষ ব্যাংকে টাকা নেই বলে জানায়। পরবর্তীতে গ্রাহকরা ক্ষুব্ধ হয়ে ব্যাংকের গেটে তালা মেরে দেয়। পরে সিলেট টু কানাইঘাট রোডে ঘণ্টাখানেক রাস্তা অবরোধ করে রাখে। পরবর্তীতে গোলাপগঞ্জ থানা পুলিশ এসে গ্রাহকদের বুঝিয়ে ব্যাংকের তালা খুলে দেয় এবং রাস্তা অবরোধ তুলে নেয়।

জানা যায়, ন্যাশনাল ব্যাংক পৌর শহরের চৌমুহনী শাখায় আনুমানিক আট হাজার গ্রাহক রয়েছে। গত ২ মাস ধরে গ্রাহকদের চাহিদা মতো টাকা উঠাতে পারছেন না। গত কয়েকদিন ৫ হাজার টাকা করে দিলেও সপ্তাহ খানেক থেকে গ্রাহকদের ৩ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। তবে সেই ৩ হাজার টাকাও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে অনেকে না পেয়ে ফিরে যেতে হয়।

Advertisement

আওয়ামী লীগ সরকারের শাসনামলে এস আলম গ্রুপের মতো কয়েকটি প্রতিষ্ঠান বিভিন্ন ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ ঋণ নিয়ে পরিশোধ না করায় সারাদেশে ন্যাশনাল ব্যাংক সহ আরো ৮-১০টি ব্যাংকে টাকা সংকট রয়েছে। প্রথম দিকে গ্রাহকদের চাহিদা পূরণ করতে পারলেও বর্তমানে তা সম্ভব হচ্ছে না। যে কারণে টাকার সংকট থাকায় গ্রাহকদের চাহিদা ঠিকমত পূরণ করা যাচ্ছে না। ব্যাংকের যে শাখায় যতটুকু প্রয়োজন সেটা ব্যাংক কর্তৃপক্ষ সেন্ট্রাল ব্যাংক থেকে পাচ্ছে না বলে জানা যায়। 

ব্যাংক সমূহ দেউলিয়া হয়ে যাওয়ার আতঙ্কে গ্রাহকদের মনে ভয় ভীতি কাজ করছে। সেক্ষেত্রে ভবিষ্যতে গ্রাহকদের জমানো টাকা তার চাহিদা মতো না তুলতে পারলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরো অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা যায়। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!