ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে অস্ত্রসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩৩, ২৯ অক্টোবর ২০২৪
কক্সবাজারে অস্ত্রসহ স্বামী-স্ত্রী গ্রেফতার
কক্সবাজারে অস্ত্রসহ স্বামী-স্ত্রী গ্রেফতার। ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজার শহরের ছয় নম্বর জেটিঘাট থেকে ৪টি দেশীয় তৈরি অস্ত্রসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।  সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশের এসপি মো. রহমত উল্লাহ।

গ্রেফতারকৃত আসামিরা হলেন- দেলোয়ার হোসেন ও তার স্ত্রী খুরশীদা আক্তার। তাদের উভয়ের বাড়ি টেকনাফ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পুরান পল্লান পাড়ায়।

পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা বিশেষ অভিযান পরিচালনা করে শহরের ছয় নম্বর জেটিঘাট পন্টুন থেকে এক দম্পতিকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হাতে থাকা ব্যাগ তল্লাশি চালিয়ে ৪টি অস্ত্র উদ্ধার করা হয়। তারা মহেশখালী থেকে স্পিডবোট নিয়ে এসে পন্টুনে অবস্থান নিয়েছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!