সোমবার (২৮ অক্টোবর) রাত ১১টার দিকে ইউনিয়নের কালিরচরের তালতলা থেকে স্থানীয়রা আটক করে। পরে খবর দিলে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিভলবার ও নাইন এম এমসহ সোহেলকে উদ্ধার করে। আটককৃত সোহেল স্থানীয় বাসিন্দা মো. হারুনের ছেলে।
পুলিশ জানায়, পূর্ব বিরোধের জের ধরে স্থানীয় বাসিন্দা আরিফ, আলমগীর ও সোহেল অটোরিকশাযোগে এসে একই এলাকার প্রতিবেশী তারেককে হুমকি ধামকি দিয়ে গুলি করার ভয় দেখায়। এ সময় তারা পিস্তল প্রদর্শন করে। খবর পেয়ে স্থানীয় জনতা তাদের ধাওয়া করে। এ সময় আরিফ ও আলমগীর অস্ত্র ফেলে দিয়ে পালিয়ে গেলেও জনতার হাতে সোহেল ধরা পড়ে। তার কাছ থেকে রিভলবার ও নাইন এম এম নামে দুটি পিস্তল ও ব্যাগ ভর্তি একটি চাপাতি (দেশীয় অস্ত্র) উদ্ধার করা হয়। আটককৃতকে জিজ্ঞাসাবাদসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান সদর থানা অফিসার ইনচার্জ আব্দুল মোন্নাফ।
.png)