[ দেশজুড়ে ]
চট্টগ্রাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষকে ওএসডি
ইনসেটে হাফিজুল ইসলাম। ছবি: সংগৃহীত
চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুল ইসলামকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে স্বাস্থ্য অধিদফতরে সংযুক্ত করা হয়েছে। চমেকের উপাধ্যক্ষের (ভারপ্রাপ্ত) দায়িত্ব পেয়েছেন কুমিল্লা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ আব্দুর রব।
মঙ্গলবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মুহাম্মদ মকবুল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে তাদেরকে আগামী ৭ নভেম্বরের মধ্যে বদলিকৃত নতুন কর্মস্থলে যোগদান করতে নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যথায় ১০ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত হবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!