মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ফেরদৌস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে বুরুমদী গ্রামের সোহেল মোল্লার ছেলে নিষিদ্ধ ছাত্রলীগ সংগঠনের ওয়ার্ড সভাপতি ও নিয়মিত মামলার এজাহারভুক্ত আসামি ফাহিম মোল্লাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়।
.png)
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, ফাহিম মোল্লা এজাহার ভুক্ত আসামি। রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। আজ বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।