মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুয়েল পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের বোড বাজার এলাকার বাবলু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে গাইবান্ধা থেকে পাঁচজন যাত্রী নিয়ে অটোরিকশাটি পলাশবাড়ীর উদ্দেশ্য যাচ্ছিল। অটোরিকশাটি উপজেলার ঢোলভাঙ্গা ঝিলবান্ধা নামক স্থানে পৌঁছালে অপরদিক থেকে আসা একটি মাটিবোঝাই ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে অটোরিকশার এক যাত্রী মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অটোরিকশার চালকসহ চারজনকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা কমপ্লেক্সে পাঠায় ফায়ার সার্ভিস ও পুলিশ।
.png)
পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলী ভুট্টু বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে এ বিষয়ে ভুক্তভোগীর স্বজনদের কোনো অভিযোগ পাওয়া যায়নি।