নিহত শাহরিয়ার চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ এলাকার নজরুল ইসলামের ছেলে। বর্তমানে নগরের রিয়াজউদ্দিন বাজার বানিয়াটিলা এলাকায় থাকে তার পরিবার। তিনি নগরের ইসলামিয়া কলেজের ছাত্র ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেল ৪টার দিকে আন্দরকিল্লা মোড় থেকে লেগুনাযোগে রহমতগঞ্জ সড়ক হয়ে চকবাজার যাচ্ছিলেন শাহরিয়ার। লেগুনার সামনের সিটে চালকের পাশে বসা ছিলেন তিনি। কিছুদূর যাবার পর লেগুনাটি হঠাৎ উল্টে যায়। দুর্ঘটনার পর চালক পালিয়ে যান। স্থানীয়রা শাহরিয়ারকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান কোতোয়ালি থানার ওসি মুহাম্মদ ফজলুল কাদের চৌধুরী।