ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সিলেটে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৬, ৩০ অক্টোবর ২০২৪
সিলেটে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
ছবি: সংগৃহীত

নাশকতার মামলায় সিলেট জেলার বিশ্বনাথ পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিক আলীকে (৪২) গ্রেফতার করেছে র‌্যাব-৯। বুধবার দুপুরে মহানগরীর বন্দর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট মহানগরীর বন্দর বাজার এলাকা থেকে রফিককে গ্রেফতার করা হয়। রফিকের বিরুদ্ধে কোতোয়ালি থানায় নাশকতার মামলা রয়েছে। বিকেলে তাকে কোতয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!