গ্রেফতারকৃতরা হলেন বেগমগঞ্জ উপজেলার নূর হোসেনের ছেলে মো. রাব্বি, আবু সাঈদের ছেলে মো. সালাম ও সেনবাগ উপজেলার সানাউল্লাহর ছেলে মো. আলাউদ্দিন।
স্থানীয় সূত্রে জানা যায়, সেনবাগ উপজেলার আলাউদ্দিনের নামে অস্ত্র, সন্ত্রাসী এবং চাঁদাবাজির ৯টি মামলা রয়েছে। অন্যদিকে রাব্বি ও সালাম দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল৷ বুধবার ভোরে সেনবাগ ও বেগমগঞ্জ উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।
.png)
নোয়াখালী আর্মি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিফাত আনোয়ার বলেন, তিন সন্ত্রাসীকে সংশ্লিষ্ট থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে। তারপর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। যৌথবাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে।