এ সময় উপস্থিতি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ, লেফটেন্যান্ট শাহরিয়া ১৪ ইবি অপস অফিসার, সভাপতি পূজা উদযাপন কমিটি শুশীল কুমার দে, সাধারণ সম্পাদক শ্রী কানু তেওয়ারীসহ সব উপজেলা নিবার্হী কর্মকর্তা, বিভিন্ন দফতরে কর্মকর্তা, পূজা উদযাপন পরিষদের সব সভাপতি, সাধারণ সম্পাদকরা।
পূজা উদযাপন কমিটি সূত্রে জানা গেছে, এবার মাগুরা জেলায় ৭৭টি মণ্ডপে আসন্ন কাত্যায়নী পূজা উদযাপিত হবে।
.png)
এ সময় বক্তারা সব মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখতে বিভিন্ন পরামর্শ দেন। নিরাপত্তা ব্যবস্থায় মাগুরা জেলা প্রশাসন ও জেলা পুলিশের শতভাগ সহযোগিতা থাকবে বলে নিশ্চিত করা হয়। সার্বজনীন কাত্যায়নী পূজা অনুষ্ঠানকে ঘিরে পুলিশ ও স্বেচ্ছাসেবক মোতায়েন করে নিরাপত্তায় কোনো ত্রুটি রাখা হবে না বলেও নিশ্চিত করা হয়। এ জন্য জেলা প্রশাসন পূজা মন্দির কমিটির সব সদস্যদের সহযোগিতা কামনা করেন।