ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করে লাশ ফেলা হয় সবজিক্ষেতে 

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪০, ৩০ অক্টোবর ২০২৪
বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করে লাশ ফেলা হয় সবজিক্ষেতে 
ফাইল ফটো

কক্সবাজারের চকরিয়া পৌরসভা মৌলভীরচর এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তিকে ছুরিকাঘাত ও বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করা হয় বলে পুলিশের ধারণা।

বুধবার (৩০ অক্টোবর) দুপুর ২টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪২ বছর।

পুলিশ বলছে, হত্যার পর লাশটি খোলা বিলের সবজিক্ষেতে ফেলা হয়েছে। এখন পর্যন্ত লাশের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

Advertisement

স্থানীয়রা জানান, স্থানীয় লোকজন খোলা বিলে লাশটি পড়ে থাকতে দেখেন। পরে থানায় খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। লাশের পরনে কালো রঙের ফুলহাতা গেঞ্জি ও লুঙ্গি ছিলো।

বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া। তিনি জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। লাশের পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে- অজ্ঞাতনামা ব্যক্তিটিকে একদিন আগে হত্যা করা হয়। তার চোখে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। হাতে বিদ্যুতের শক দেওয়ার চিহ্নও রয়েছে। অন্য জায়গায় হত্যার পর খুনিরা লাশ এনে খোলা বিলে ফেলে রেখে চলে যায় দুর্বৃত্তরা।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!