ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শেরপুরে ট্রলিচাপায় মোটরসাইকেল আরোহী নারী নিহত

শেরপুর প্রতিনিধি 
প্রকাশিত: ০০:৫৪, ৩১ অক্টোবর ২০২৪
শেরপুরে ট্রলিচাপায় মোটরসাইকেল আরোহী নারী নিহত
ছবি: প্রতীকী

শেরপুরে ওভারটেকিং করতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে ট্রলির নিচে পড়ে হাসি বেগম (৩৪) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্বামী-সন্তানসহ ৩ জন।

বুধবার (৩০ অক্টোবর) বিকেলে শহরের নওহাটা এলাকার পৌর কবরস্থানের সামনে শেরপুর-ঝিনাইগাতী আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত হাসি বেগম ঝিনাইগাতী উপজেলার দড়িকালিনগর এলাকার মোখলেছুর রহমানের স্ত্রী ও দুই সন্তানের জননী।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে মোখলেছুর রহমান ও তার স্ত্রী হাসি বেগম তাদের দুই বছর বয়সী ছেলেকে ডাক্তার দেখিয়ে শেরপুর শহর থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। এসময় শেরপুর-ঝিনাইগাতী মহাসড়কের নওহাটা এলাকার পৌর কবরস্থানের সামনে মোখছেুর রহমান আরেকটি মোটরসাইকেলকে ওভারটেক করতে যান। এসময় বিপরীত দিক থেকে আসা ট্রলিকে সাইড দিতে গেলে অপর মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে ট্রলির নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান হাসি বেগম। আহত হন মোখলেছুর রহমান, তার শিশু সন্তান ও অপর মোটরসাইকেলের চালক। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। মোখলেছুর রহমানের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সদর থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, নিহত নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: শেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!