ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খেলা দেখতে যাওয়ার পথে প্রাণ গেল ২ বন্ধুর

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২৮, ১ নভেম্বর ২০২৪
খেলা দেখতে যাওয়ার পথে প্রাণ গেল ২ বন্ধুর
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের কালীগঞ্জে ফুটবল খেলা দেখতে যাওয়ার সময় কাভার্ডভ্যান-মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনায় মোটরসাইকেলচালক গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেল ৩টার দিকে জয়দেবপুর-ইটাখোলা সড়কের আজমতপুর চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের মারতা গ্রামের সিরাজ উদ্দিন আকন্দের ছেলে মোস্তাফিজুর রহমান (২০) এবং রফিকুল ইসলামের ছেলে আকন্দ নাহিদুল (২০)। আহত হয়েছেন একই এলাকার ছানাউল্লাহ খন্দকারের ছেলে মোটরসাইকেলচালক নিলয় খন্দকার (২১)।

Advertisement

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এস আই) মিলন মিয়া জানান, নিলয়, মোস্তাফিজ ও নাহিদুল একটি মোটরসাইকেলে ফুটবল খেলা দেখার জন্য কালীগঞ্জের জামালপুর যাচ্ছিল। জয়দেবপুর-ইটাখোলা সড়কের আজমতপুর চৌরাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা গাজীপুরগামী পণ্যবোঝাই একটি কাভার্ডভ্যানের তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মোস্তাফিজুর রহমান নিহত হন। গুরুতর আহত নিলয় ও নাহিদুলকে ঢাকা নেয়ার পথে সে মারা যায়। পুলিশ কাভার্ডভ্যান আটক করলেও দুর্ঘটনার পর চালক পালিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!