ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কিশোরগঞ্জ যুবলীগের নেতা সোহাগ গ্রেফতার

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৫৩, ২ নভেম্বর ২০২৪
কিশোরগঞ্জ যুবলীগের নেতা সোহাগ গ্রেফতার
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ককটেল বিস্ফোরণ ও দেশীয় অস্ত্রসহ ছাত্রদের ওপর হামলার অভিযোগে কিশোরগঞ্জ সদর উপজেলা বৌলাই ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সোহাগকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার রাত সাড়ে ৯টায় র‍্যাব-১৪ উপজেলাস্থ বৌলাই এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কিশোরগঞ্জ শহরে ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে কটকেল বিস্ফোরণ ও দেশীয় অস্ত্রসহ ছাত্র-জনতার ওপর হামলাকারী মামলার এজাহার নামীয় আসামি হিসেবে র‍্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্প কর্তৃক গ্রেফতার করা হয়। সোহাগকে গ্রেফতারে সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এটি এম আমিনুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে র‌্যাব। 

Advertisement

গ্রেফতারকৃত ব্যক্তিকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!