ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কর্মবিরতিতে শ্রমিকরা, উৎপাদন বন্ধ 

সাভার প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২০, ২ নভেম্বর ২০২৪
কর্মবিরতিতে শ্রমিকরা, উৎপাদন বন্ধ 
ফাইল ফটো

সাভারের আশুলিয়ায় ছাটাইকৃতদের পুনর্বহালের দাবিতে কর্মবিরতি পালন করেছেন দীপস এ্যাপারেলস ও গিল্ডান গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা।

শনিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উৎপাদন কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করেন তারা।  

জানা যায়, দিপস এ্যাপারেলস লিমিটেডের ৭৫ জন শ্রমিক ও গিল্ডান গার্মেন্টস লিমিটেডের ২৮ জন শ্রমিক ছাটাই করা হয়। এরই প্রতিবাদ ও ঐ ছাটাইকৃত শ্রমিকদের পুনর্বহালের দাবিতে কর্মবিরতি পালন করেন সব শ্রমিকরা। ফ্যাক্টরির ম্যানেজমেন্ট শ্রমিকদের সঙ্গে আলোচনা করে কাজে যোগদানের চেষ্টা করছে। 

Advertisement

প্রসঙ্গত, অনৈতিক দাবি দাওয়া ও বিশৃঙ্খলাজনিত কারণে মালিকপক্ষ শ্রম আইন এর ২৬ ধারা অনুযায়ী শ্রমিকদের সব পাওনাদি পরিশোধ করে চাকরি থেকে অব্যাহতি প্রদান করেছিল। 
 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!