ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫২, ২ নভেম্বর ২০২৪
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
কর্মচারীদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ। ছবি: সংগৃহীত

গাজীপুর চৌরাস্তা এলাকায় সাপ্তাহিক ছুটির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় মার্কেটের শত শত কর্মচারী। 

শনিবার (২ নভেম্বর) ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন তারা। ফলে বন্ধ হয়ে যায় যান চলাচল।  

কর্মচারীরা বলেন, আমাদের সপ্তাহে একদিন বিশ্রামের প্রয়োজনে দাবি করছি, শনিবারের দিনটি তাদের সাপ্তাহিক ছুটি হিসেবে নির্ধারণ করা হোক। তারা অভিযোগ করেন, মার্কেট মালিকরা তাদের এই দাবি উপেক্ষা করছে এবং শনিবারেও দোকান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে।

Advertisement

তারা আরো বলেন, আমরা দিনরাত পরিশ্রম করছি, কিন্তু নিজেদের এবং পরিবারের জন্য বিশ্রামের সুযোগ পাচ্ছি না। আমাদের শরীর ক্লান্ত হয়ে পড়ছে। 

মনির হোসেন, সত্তার এবং জামিল মিয়ার মতো কর্মচারীরা বিশেষভাবে উল্লেখ করেন, আমাদের পরিবারের সঙ্গে সময় কাটাতে পারি না। আমাদের ছুটি পাওয়া উচিত, কারণ এটি আমাদের মৌলিক অধিকার।

আন্দোলনকারীদের মধ্যে থেকে নাম প্রকাশে অনিচ্ছুক সমন্বয়ক জানান, আমরা আমাদের অধিকার আদায়ের জন্য লড়াই করছি। মালিকপক্ষ আমাদের প্রয়োজনীয় ছুটির ব্যাপারে সচেতন নয়। তারা বলছেন, সপ্তাহে অন্তত একদিনের ছুটি আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য অত্যাবশ্যক।

এদিকে, আন্দোলনের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজট সৃষ্টি হয়। ফলে যাত্রীদের জন্য অসুবিধার সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়েছে, যাতে শ্রমিকদের বিশ্রামের অধিকার নিশ্চিত করা যায়।

অপরদিকে, শ্রমিক অধিকার বিশেষজ্ঞরা এই আন্দোলনকে সমর্থন জানিয়ে বলেন, সপ্তাহে একদিনের ছুটি পাওয়া শ্রমিকদের মৌলিক অধিকার হওয়া উচিত। এটি তাদের উৎপাদনশীলতা বৃদ্ধি করবে এবং কাজে নতুন উদ্যম নিয়ে ফিরতে সাহায্য করবে।

মার্কেট মালিক পক্ষের একজন প্রতিনিধি বলেন, আমরা কর্মচারীদের দাবির প্রতি সংবেদনশীল এবং বিষয়টি নিয়ে আলোচনা চলছে। তবে ব্যবসার সুবিধার্থে এবং গ্রাহকদের প্রয়োজন বিবেচনা করে শনিবার মার্কেট খোলা রাখা প্রয়োজন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!