স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর শ্রমিকদের দাবির প্রেক্ষিতে মালিক পক্ষের প্রতিশ্রুত বেতন বৃদ্ধির বিষয়টি কার্যকর না করায় শ্রমিকরা শনিবার কর্মবিরতি শুরু করে। কর্মবিরতি চলাকালে শ্রমিকদের সে সময়কার দাবির প্রেক্ষিতে ছাঁটাইকৃত ডিপুটি ম্যানেজার মো. রাব্বি তালুকদার, পিএম শরিফ তালুকদার, এপিএম আরিফ ও রিয়াজ আহমেদকে চাকরিতে পুনর্বহাল করা হয়েছে মর্মে গুজব ছড়িয়ে পড়লে শ্রমিকরা কোম্পানির সিইও চাইনিজ নাগরিক মি. এলভিস এর কাছে বিষয়টি জানতে চায় এবং কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজিত শ্রমিকরা এলভিসকে মারধর করে। এ সময় ম্যানেজমেন্টের কর্মকর্তারা এগিয়ে আসলে এলভিসসহ ৩-৪ জন আহত হয়। বর্তমানে আহতরা শেখ ফজিলাতুন্নেছা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে আশঙ্কামুক্ত বলে জানা যায়।
ছাঁটাইকৃত কর্মকর্তাদেরকে পুনর্বহালের বিষয়টি সঠিক নয় বলে জানা গেছে। সেনাবাহিনী ঐ ঘটনার সঙ্গে জড়িত ২৯ শ্রমিককে আটক করে তাদেরকে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বাকী শ্রমিকরা রাত সাড়ে ৮টার দিকে ফ্যাক্টরি ত্যাগ করেন। আগামীকাল থেকে ফ্যাক্টরি দুটিতে সাধারণ ছুটি থাকবে বলে জানা যায়।
.png)